ডাইনি অপবাদে গোয়ালতোড়ে এক মহিলাকে ব্যাপক মারধরের অভিযোগ - The News Lion

ডাইনি অপবাদে গোয়ালতোড়ে এক মহিলাকে ব্যাপক মারধরের অভিযোগ

 


দি নিউজ লায়ন;   মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা দুই নম্বর ব্লকের অন্তর্গত গোয়ালতোড় থানার জোগাড়ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মালিবান্দি গ্রামে।আক্রান্ত মহিলার নাম দুর্গামনি টুডু। অভিযোগ এক মাস আগে দুর্গা মনি টুডুর মা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় ।এরপর গ্রামবাসীরা তার বাড়িতে গিয়ে তাকে হুমকি দেয়, যে সে ডাইন তাই সে তার নিজের মাকে মেরে দিয়েছে।


 কয়েকদিন ধরে হুমকি দিয়ে ছিল গ্রামের কয়েকজন বলে দুর্গা মনি টুডু জানান ।মঙ্গলবার বিকেলে গ্রামের কয়েকজন তার বাড়িতে আসে ।তখন তিনি বাড়িতে ছিলেন না। বাড়ি থেকে কলে জল আনতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাকে বেদম মারধর করে চুলের মুঠি ধরে এক কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় গ্রামের আট থেকে দশজন বলে তিনি অভিযোগ করেন। তিনি অচৈতন্য অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তার উপর পড়ে ছিলেন। 


বিষয়টি জানতে পেরে তার স্বামী তাকে উদ্ধার করে গোয়ালতোড় থানার কেওয়াকল হাসপাতালে নিয়ে যায় ।তার একটি হাত ভেঙে গেছে বলে জানা যায় এবং মাথায় আঘাত লেগেছে বলে তিনি জানান । দুর্গা মনি টুডু গোয়ালতোড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গোয়ালতোড় থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে।


 যেভাবে ডাইনি অপবাদ দিয়ে এক মহিলাকে  রাস্তার উপর ফেলে মারধোর করার পর এক কিলোমিটার চুলের মুঠি ধরে নিয়ে যাওয়া হয়েছে তা বীভৎস ঘটনা বলে এলাকার বাসিন্দারা মনে করেন ।তবে গ্রামবাসীদের ভয়ে কেউ মুখ খুলতে চায়নি । পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে ।এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.